রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন

স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হলেও প্রথমদিন অনুপস্থিত রয়েছে ৫৬৪ জন শিক্ষার্থী। তমধ্যে বালক ২৪৬ বালিকা ৩১৮ জন।

গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্রটি পরিদর্শন করেছেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মিজ আফিয়া আমীন পাপ্পা।

আইনি জটিলতায় আটকে থাকা স্থগিত পরীক্ষা আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০ থেকে শুরু হয়েছিল। সরকারি ও বেসরকারি স্কুলের (কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম ও মাদ্রাসা) ২০২৫ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।

জানা গেছে, পরীক্ষাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিধি অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত সূচি (রুটিন) অনুযায়ী জানা যায়, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা রুবায়াত জানান, গৌরীপুরে এবার মোট পরীক্ষার্থী ১২৭০ জন। তারমধ্যে বালক ৫৫০ ও বালিকা ৭২০ জন। গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও জানান, প্রথমদিন ৫৬৪ জন অনুপস্থিত রয়েছে, কারণ, যারা পরীক্ষায় অংশ গ্রহণ করেছে তারা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণিতে অধ্যায়নরত, যে কারণে লেখাপড়ার পাশাপাশি বৃত্তি পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি নিতে পারেনি, তাই হয়তো অংশ গ্রহণ করেনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin