সোমবার, ১১ মে ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

গৌরীপুরে বজ্রপাতের একজনের মৃত্যু 

স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল 
  • আপডেটের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৩৫৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বজ্রপাতে একজন নিহত ও একজন আহত হয়েছে। শনিবার (১০আগস্ট) বিকালে এই বজ্রপাতের ঘটনাটি ঘটেছে উপজেলার শৌলগাই গ্রামে।
স্থানীয়সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে শৌলগাই গ্রামের জাহের আলীর পুত্র সুরুজ আলী (৩৬) ও হোসেন আলী ফকিরের পুত্র আব্দুল খালেক(৫০) গ্রামের কৃষিজমিতে কলের লাঙ্গল দিয়ে হালচাষ করছিল।
এসময় বজ্রপাত হলে দুজন আহত হয়। বজ্রপাতের শিকার দুজনকে এলাকাবাসী উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সুরুজ আলীকে মৃত ঘোষণা করে এবং আব্দুল খালেককে হাসপাতালে ভর্তি করা হয়।
আহত আব্দুল খালেকের বড়ভাই বারহাট্টা সিকেপি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুজনেই তাদের জমিতে চাষ করছিল। এসময় বজ্রপাতে সুরুজ আলী নিহত হয় ও তাঁর ভাই আব্দুল খালেক আহত হয়।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা বিনতে মজিদ জানান, বজ্রপাতের ঘটনায় সুরুজ আলীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান আর আহত আব্দুল খালেককে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin