শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

গৌরীপুরে সনাতন যুব সমাবেশ অনুষ্ঠিত 

সুপক রন্জন উকিল, গৌরীপুর(ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৩৭১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শুক্রবার (১এপ্রিল) বিকাল ৩ টায় দুর্গাবাড়ী পূজা মন্দির আঙ্গিনায়  সনাতন শক্তি সংগঠন কতৃক আয়োজিত  সনাতন যুব সমাবেশ ২০২২ ও ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। সমীরণ চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে এবং সুপক রঞ্জন উকিল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রামকৃষ্ণ সেবাশ্রম ও  রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ভক্তিপ্রদানন্দ, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক এবং  বেদ ও বেদান্ত একাডেমি বাংলাদেশ এর সভাপতি ডাঃ ডি.সি. পাল।
এছাড়াও উপস্থিত ছিলেন  সনাতন সেবা সংঘ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, ও সাধারণ সম্পাদক প্রমোদ ভৌমিক, পূজা উদযাপন পরিষদ গৌরীপুর এর সাধারণ সম্পাদক শ্যামল কর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, শ্রীশ্রী গোবীন্দ জিউর মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন এস, কালীখলা বাজার কালী মন্দির এর সভাপতি অজিত মোদক, ডৌহাখলা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নরোত্তম রায়,  রামকৃষ্ণ আশ্রম, গৌরীপুর এর সভাপতি সুখরঞ্জন দাস, বিশিষ্ট ধার্মিক সত্যেন্দ্র চন্দ্র দাস সহ দুই শতাধিক যুবক যুবতীরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin