সোমবার, ১১ মে ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

গৌরীপুরে ১৫শ টাকা মন ধান ও ঢলতাপ্রথা বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল 
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩৯৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ কৃষক সমিতি ময়মনসিংহ জেলার  গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে বুধবার (৮মে) প্রতিমণ ধানের মূল্য ১হাজার ৫শ টাকা, সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয় ও ঢলতা প্রথা বাতিলের দাবিতে গৌরীপুর-বেখৈরহাটি সড়কের বীরআহাম্মদপুর ফকিরবাড়ির মোড় এলাকায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও কৃষক সমাবেশ করে।
মানববন্ধন ও কৃষক সমাবেশ সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতি গৌরীপুর শাখার সভাপতি মজিবুর রহমান ফকির। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রিয়াজুল হাসনাত। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন হেলিম, কৃষক মো. স্বপন মিয়া, ফখর উদ্দিন মাস্টার, হারুন অর রশিদ, লুত মিয়া, উজ্জ্বল মিয়া, উসমান গণি, শরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে এবছর উৎপাদন খরচ বাড়ায় প্রতিমণ ধানের মূল্য কমপক্ষে ১হাজার ৫শ টাকা করতে হবে, ধানের আড়ৎ ও মহাজনদের ঘরে প্রতিমণে ২/৩ কেজি বাড়িয়ে ঢলতা প্রথা চালু করে ৪০ কেজি মণের স্থলে ৪২/৪৩ কেজি ধান নিচ্ছে, এ প্রথা বাতিল করতে হবে। সরকার ঘোষিত মূল্যে ও শর্তে সাধারণ কৃষক খাদ্যগুদামে ধান বিক্রি করতে পারছে না, এখন প্রযুক্তি আছে, তা ব্যবহার করে কৃষকের জমি থেকে সরাসরি ভেজাধান ক্রয়ের দাবি জানাচ্ছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin