রবিবার, ১০ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

গৌরীপুরে ২ দিনব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ 

স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৪২১ বার পড়া হয়েছে
(স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল)
গৌরীপুরে ২ দিনব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ (২২ জানুয়ারি) বুধবার বিকাল ৪টায় গৌরীপুর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান মেলায় কেউ তৈরি করেছে ‘ম্যানুয়েল বিভিন্ন প্রযুক্তি ও স্থানীয় আইপিএস মডেল । আবার কেউবা মডেলের মাধ্যমে তুলে ধরেছে কলকারখানা ও রাস্তায় গাড়ির ধোঁয়াসহ বিভিন্ন কারণে পরিবেশ দূষণের চিত্র, সেন্সরের মাধ্যমে ডিজিটাল সিস্টেম ভোটার এনট্রান্স ডিসপ্লে, ডিজিটাল বুথ, একই মেশিনে একাধিক মোবাইল ব্যালেন্স লোড করার মডেল ও সফটওয়্যার মডেল। বিজ্ঞান বিষয়ক এরকম অর্ধ শতাধিক প্রকল্প নিয়ে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ চত্ত্বরে শুরু হয়েছিল বিজ্ঞান মেলা-২০২৫। মেলায় বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রকল্প নিয়ে হাজির হয়েছিল স্কুল, কলেজ ও ক্লাব পর্যায়ের শিক্ষার্থীরা।  জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় এবং গৌরীপুর  উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দুই দিনব্যাপী এ মেলা চলেছে মঙ্গলবার হতে বুধবার ( ২১ ও ২২ জানুয়ারি) পর্যন্ত। উপজেলা প্রশাসন সূত্র জানায়, ‘৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ উপলক্ষে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ শ্লোগানে মেলায় ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবসহ ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নিয়েছেন। যেখানে বিভিন্ন স্টলে স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত সেবা নিয়ে হাজির হয়েছিল।এর দুই দিন আগে মঙ্গলবার প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে পারলে, তারা একদিন খ্যাতনামা বিজ্ঞানী হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসবে। ’উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো শাহাদত হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল হক, সদস্য হাফেজ আজিজুল হক, গৌরীপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা বদরুজ্জামান, এছাড়া অনুষ্ঠানে অংশ নেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফারুক মিয়া, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা, সাধারণ সম্পাদক  এইচ.টি তোফাজ্জল হোসেন , গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার,  জেলা বিএনপির সদস্য এসএম দুলাল, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মীর হোসেন মিরনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, গবেষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin