সোমবার, ১১ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

গৌরীপুর গণপাঠাগারে রবীন্দ্রস্মরণ

স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল 
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৪২২ বার পড়া হয়েছে
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগারের  উদ্যোগে বুধবার (৮মে) ‘রবীন্দ্রভাবনায় আজকের তারুণ্য’ শীর্ষক আলোচনা, রবীন্দ্রস্মরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর গণপাঠাগারের প্রধান পরিচালক প্রাবন্ধিক রণজিৎ কর। সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন ও যুগ্ম পরিচালক আরিফ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পাবলিক কলেজে অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের মনোবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আহসানুল হক, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন সোহেল, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, গৌরীপুর আবৃত্তি পরিষদের সদস্য সচিব শেখ বিপ্লব, গণপাঠাগারের প্রচার ও প্রকাশনা পরিচালক মো. রইছ উদ্দিন, দপ্তর সম্পাদক সেলিম আল রাজ, অনুষ্ঠান সম্পাদক মোখলেছুর রহমান, পরিচালক মো. এমদাদুল হক, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, আব্দুস সালাম প্রমুখ।
সংগীত পরিবেশন করেন আমিরুল মোমেনীন, গোপা দাস, আশিকুর রহমান রাজীব, পৃথা সরকার, প্রত্যাশা দাস, অর্পা বর্মণ, কবিতা আবৃত্তি করেন শামীমা খানম মীনা, সপ্তর্ষি সরকার, তাহমিদ ইসলাম জিসান, তাসিন হাসান, ফাহিম শাহরিয়ার জয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin