সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

গৌরীপুর মাতৃসদনে ঈদের দিনের  ছুটিতেও প্রসুতী মায়ের  ডেলিভারি, জন্ম নিল ফুটফুটে পুত্র সন্তান  

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৪০৩ বার পড়া হয়েছে
সুপক রঞ্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ)
ঈদুল ফিতরের ছুটিতে ময়মনসিংহের গৌরীপুর মাতৃসদন কেন্দ্রে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা চালু ছিল। ছুটির ৩ দিনে ৩ টি সহ রোজার মাসে মোট ৪২টি মায়ের নরমাল ডেলিভারী করা হয়েছে। শহরের পৌরসভা এলাকার মা ও শিশু কেন্দ্রে এ সেবা প্রদান করা হয় ।
সংশ্লিষ্ট মাতৃসদন  সূত্র জানা যায় , মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পূর্বের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত সহ স্বাস্থ্যকর্মী ও নার্সদের দায়িত্ব বন্টন ছিল। জরুরি বিভাগ ও লেবার রুম, ইমার্জেন্সি ওটি (জরুরি অস্ত্রোপাচার কক্ষ) ও ল্যাব সার্বক্ষণিক চালু ছিল। জরুরি এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে সঠিক সেবা নিশ্চিত করতে ঈদের আগে ও পরে সমন্বয় করে ছুটি নির্ধারণ করা হয়।
মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সূত্র জানায়, চলতি বছরের মার্চ মাসে রোজার মধ্যে ৪২টি নরমাল ডেলিভারী  করা হয়।  গৌরীপুর  মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক তাহসিন কামাল প্রমি বলেন, ঈদুল ফিতরের ছুটির দিনগুলোতে আমরা নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করেছি। এই ছুটির সময়ে বিশেষ করে ঈদের আগের দিন অর্থাৎ চাঁনরাতে ১টি ঈদের দিন ১টি ও ঈদের ২ দিন পর (২ এপ্রিল) ৩ জন প্রসূতি মায়ের নরমাল ডেলিভারী করা হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে ময়মনসিংহ  জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং  ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা চালু ছিলো।  গত ২৮ শে মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরী সেবাসহ গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা সেবা চালু রাখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মা ও শিশু কল্যাণ কেন্দ্র এর পরিবার কল্যাণ পরিদর্শিকা সাবিনা ইয়াসমিন ও কামরুন্নাহার জানান ঈদের ছুটি উপেক্ষা করে মানুষের সেবা দান করা আমাদের নৈতিক দায়িত্ব ছিল সেই দায়িত্ববোধ থেকে ঈদের দিনেও আমরা ডেলিভারি করাই।  (২৯ মার্চ) শনিবার শিরিনা আক্তার দুপুর ১টা ৫ মিনিটে কন্যা সন্তান, (৩১ মার্চ) সোমবার  শহরের চকপাড়ার বাসিন্দা মনোয়ারা রাত ১০টা ১২ মিনিটে পুত্র সন্তান ও (২ এপ্রিল) বুধবার আসমা বেগম সকাল ১০টা ১০ মিনিটে কন্যা সন্তানের জন্ম দেন। এছাড়াও আরও ৩ জন প্রসুতী মায়ের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পরিবার কল্যাণ পরিদর্শিকা সাবিনা ইয়াসমি আরো বলেন ঈদের ছুটির মধ্যেও এই অসহায় মানুষ গুলো আমাদের  সেবা  পেয়ে দারুণ আনন্দিত।ঈদের ছুটিতে পরিবার পরিকল্পনা সেবা কেন্দ্রগুলোতে সেবাদানের  ধরন ছিল চোখে পড়ার মতো এ দৃশ্য শুধু গৌরিপুরেই নয় ময়মনসিংহ জেলা তথা ময়মনসিংহ বিভাগে বিরাজমান। এরকম ব্যতিক্রমধর্মী সেবা প্রদানের জন্য ময়মনসিংহ বিভাগীয় পরিচালক পরিবার পরিকল্পনা  মতিউর রহমান ও উপ-পরিচালক মাজহারুল হক চৌধুরী প্রশংসার দাবিদার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin