শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

গৌরীপুর রিপোর্টার্স ক্লাব ও সাংবাদিকদের কেনা জমিতে ১৪৪ ধারা 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২
  • ৪২১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়  গৌরীপুর রিপোর্টার্স ক্লাব এবং সাংবাদিকদের কেনা জমিতে পুরোনো দখলদার এবং নতুন ক্রেতাদের মধ্যে চলমান বিবাদ ও নালিশের প্রেক্ষিতে উক্ত জমি ও স্থাপনায় ১৪৪ ধারা জারি করেছে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত।
মঙ্গলবার (৪ জানুয়ারি) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক স্বাক্ষরিত এক আদেশে এই ১৪৪ ধারা জারি করা হয়।
এর আগে ময়মনসিংহের গৌরীপুরে পৌরসভার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রোডে নিজেদের কেনা জমিতে অবস্থিত গৌরীপুর রিপাের্টাস ক্লাব ও এখানে ভাড়ায় চালিত বাংলাদেশ প্রেস ক্লাব, গৌরীপুর উপজেলা শাখার (রেজিঃ নং-৯৮৭৩৬/১২) অফিসের জায়গা দখল করার পায়তারা করছে একটি চক্র, এমন অভিযোগ করে ক্লাবের কর্মকর্তারা।
চক্রটি গত ১ জানুয়ারি (শনিবার) ভোরে সবার অগোচরে জমিতে অবস্থিত গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের গেইটের তালা ভেঙ্গে নতুন তালা লাগিয়ে দেয় এবং বাংলাদেশ প্রেস ক্লাবের তিনটি সাইনবাের্ড সরিয়ে পিছনে উঠান ও রাস্তা দখলের চেষ্টা করে। রিপোর্টার্স ক্লাবের পেছনের দরজার বাহিরে তালাবদ্ধ করে এবং ওয়াশরুমে যাতায়াত বন্ধ করে দেয় বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ।
গৌরীপুর রিপাের্টাস ক্লাব এবং বাংলাদেশ প্রেস ক্লাব গৌরীপুর উপজেলা শাখার নির্বাহী কমিটি মােঃ সাদিকুল ইসলাম এবং আব্দুস সালাম নামে দুই জনের বিরুদ্ধে দখলের পায়তারার অভিযোগ করেছে।
এ ব্যপারে বাংলাদেশ প্রেস ক্লাব, গৌরীপুর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান খােকন বাদী হয়ে গৌরীপুর থানায় এই দুই জনের বিরুদ্ধে অভিযােগ দায়ের করেছেন।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রোডে বাংলাদেশ প্রেস ক্লাবে বিভিন্ন সাংবাদিকরা বছরের শেষ দিন উপলক্ষে রাতে খাবার, আড্ডা ও মিলন মেলার আয়োজন করে। পরের দিন ১ জানুয়ারি সাংবাদিকদের ঘুম থেকে দেরিতে ওঠার সময়টা কাজে লাগিয়ে গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের অধীনস্থ গেইটের তালা ভেঙ্গে তারা নতুন তালা লাগিয়ে দেয় এবং বাংলাদেশ প্রেস ক্লাবের তিনটি সাইন বাের্ড সরিয়ে পেছনের উঠান ও রাস্তা দখল করার চেষ্টা করে। রিপোর্টার্স ক্লাবের পেছনের দরজার বাহিরে তালাবদ্ধ করে এবং ওয়াশরুমে যাতায়াত বন্ধ করে দেয়।
অভিযোগে আরও জানানো হয়, উক্ত অফিসগুলাে ক্রয়কৃত ০.০২ (দুই) শতাংশ জমিতে অবস্থিত। এরমধ্যে জনৈক মরহুম আবুল হাসিমের স্ত্রী নাজনীন বেগম ও তার মেয়ে হাসিনা আফরােজ ওয়ারিশদারী হইতে এই প্লটের পেছনের অংশ ১৬০ ভাগ জমির মালিক ৪ সাংবাদিকের স্ত্রী এবং সামনের অবশিষ্ট ৪০ ভাগ গৌরীপুর রিপাের্টাস ক্লাবের ক্রয়কৃত নিজস্ব সম্পত্তি। যা গৌরীপুর মৌজার খতিয়ান নং-২৭৯৩, দাগ নং-৩২৫৩/৩৪৯৪।
প্লটের পেছনের অংশ ১৬০ ভাগ ক্রয়কৃত ভুমির মালিক হতে গৌরীপুর উপজেলা শাখার বাংলাদেশ প্রেস ক্লাবকে ২০২১ সালের ০১ ডিসেম্বর থেকে চার বছরের জন্য অফিস হিসেবে ভাড়া দেওয়া হয়।
এ বিষয়ে জমির বিক্রেতা মরহুম আবুল হাসিমের স্ত্রী নাজনীন বেগম সাংবাদিককে বলেন, ‘গৌরীপুর মৌজার খতিয়ান নং-২৭৯৩, দাগ নং-৩২৫৩/৩৪৯৪ এর একটি প্লটে ০.০২ (দুই) শতাংশ ভূমি গৌরীপুর রিপোর্টার্স ক্লাব ও সাংবাদিকদের কাছে বিক্রি করেছি। এই দুই শতাংশ বিক্রি করার পর রিপোর্টার্স ক্লাব সংলগ্ন গেইটের অর্ধেক হতে পশ্চিম প্লটে আরো সাড়ে তিন শতাংশ জমি আমার আছে। এই প্লটে কোচিং সেন্টার ও অন্যান্য দোকান আছে।’
তিনি বলেন, ‘ভূমিদস্যূ মােঃ সাদিকুল ইসলাম এবং আব্দুস সালাম সরল বিশ্বাসে আমার কাছ থেকে অনুমতি নিয়ে আমাদের ভূমি ব্যবহার করে আসছে। দীর্ঘদিন ধরে আমাদেরকে কোন ভাড়া দেয় না এবং তাদের কাছে এখন পর্যন্ত লেনদেন বাদ দিয়ে অনেক টাকা পাওনা রয়েছে।’
তিনি আরো বলেন, ‘ক্লাবের পিছনে গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। জনস্বার্থে বিনামূল্যে তিন শরিক মিলে স্কুলের জায়গা লিখে দেওয়া হয়েছিল। সাংবাদিক ক্লাব জনস্বার্থের ক্লাব। গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের অফিস ও বাংলাদেশ প্রেস ক্লাব গৌরীপুর উপজেলা শাখার অফিস দখলের চেষ্টা করার জন্য ভূমিদস্যূ মােঃ সাদিকুল ইসলাম এবং আব্দুস সালামের প্রতি তীব্র নিন্দা জানাই।’
এ বিষয়ে দখলদারদের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পারায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin