সোমবার, ১১ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

চোরের ভিডিও করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে

 

(বিশেষ প্রতিনিধি : মোঃ আংগুর রহমান ভূইয়া)

 

নেত্রকোনার মদনের চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে ২ কিশোর। তাদের কে গাছে বেঁধে নির্যাতন করেন খুদে মোবাইলের মালিক। এ ঘটনায় ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপলোড করায় তিন সাংবাদিক ও একজন নির্যাতন কারীর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৪/৫জনকে আসামি করে মোশারফ হোসেন বাবুল বাদী হয়ে মামলা দায়ের করেন। এ ঘটনার পর দিন ২০ মার্চ বৃহস্পতিবার উপজেলার মহিউদ্দিন মার্কেটে এক নারীর ব্যাগ থেকে টাকা ছিনতাই করে হাতেনাতে ধরা পড়ে আজহারুল। কিন্তু যারা চুরি করেছে অদৃশ্য কারণে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। ক্ষমতার দাপট দেখিয়ে এসব পেশাদার চোর কে ছাড়িয়ে নেওয়ায় স্থানীয় সুশীল সমাজের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ।

আসামিরা হলেন- সাংবাদিক সুদর্শন আচার্যা (৪২), পরিতোষ দাস (৫০), মোঃ তানভির (২৫) ও বাসের হেল্পার সোকেল মিয়া (২৫)।

চুরির দায়ে নির্যাতনের শিকার কিশোররা হল- চানগাঁও চকপাড়া নাগবাড়ী মৃত আলতু মিয়ার মোঃ মাজহারুল (১৩) ও পৌরসভার ইমদাদপুর সওদাগর পাড়া মৃত রফিকুলের ছেলে মোঃ জাহিদ মিয়া (১২)।

 

জানা গেছে, ১৯ মার্চ বুধবার সকালে মদন উপজেলার সিলেট বাস স্ট্যান্ড এলাকার একটি বাস থেকে তিনটি মোবাইল সহ নগদ কিছু টাকা চুরি করে। এসব জিনিস নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাসের হেলপার তাদের হাতে নাতে ধরে। পরে তাদেরকে বাসস্ট্যান্ড এলাকায় পুকুরপাড়ে একটি নারিকেল গাছে বেঁধে রাখে। এসময় কিশোররা চুরি করার বিষয়টি স্বীকারও করেন। যা ভিডিও চিত্রে স্পষ্টত উল্লেখ আছে। পরে ভিডিও চিত্র দুইজন সাংবাদিকসহ এলাকার বিভিন্ন লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করে। ভিডিও চিত্র দেখে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ২০ মার্চ মদন থানা মামলা দায়ের করেন। কিন্তু পুলিশ রাতে তাদেরকে ছেড়ে দেয়। আবার ২০ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহিউদ্দিন মার্কেটে এক নারীর কাছ থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে। এটিও ফেসবুকে একটি ভিডিও পাওয়া যায়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোবাইল চুরির সন্দেহ করে নারিকেল গাছের সাথে বেঁধে মারধর করে নির্যাতন করা হয়। পরে মদন থানায় খবর দিলে পুলিশ এসে দুই কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় নির্যাতনকারী সোকেল মিয়াকে আটক করে থানায় নিয়া যায়। মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে সাংবাদিক সুদর্শন আচার্য ও মো. তানভির ভিডিও আপলোড করেন। এতে তাদের পরিবার ও আত্মীয় স্বজনদের মান সম্মানের হানি হয়।

নাম প্রকাশনীর অনিচ্ছুক মহিউদ্দিন মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারী কয়েকজন জানান, মাজহারুল ও জাহিদ নামে দুটি ছেলে আরও বেশ কয়েকবার চুরি করতে গিয়ে ধরা পড়েছে। তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় বেপরোয়া হয়ে গেছে। বৃহস্পতিবার ২০ মার্চ মার্কেটের কেনাকাটা করতে আসা এক নারীর কাছ থেকে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে। এদেরকে আইনের আওতায় আনা হোক।

সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়ে জানতে চুরির দায়ে ভুক্তভোগী মোঃ মাজহারুল চাচা মোশারফ হোসেন বাবুল মোবাইল ফোনে জানান, কি কারণে মামলা করেছি অভিযোগ উল্লেখ আছে। নির্যাতনের ভিডিও ফেসবুকে ছাড়ার নিয়ম আছে?

মদন উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ইমরান জানান, চুরির দায়ে নির্যাতনের স্বীকার কিশোরদেরকে তাদের পরিবারের লোকজনের জিম্মায় দেওয়া হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মরতা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, বাবুল নামের এক ব্যক্তি থানায় অভিযোগ দিয়েছে চুরির অপবাদে তার ভাতিজাকে গাছে বেঁধে নির্যাতন করার। তদন্ত করার দায়িত্ব আমাদের।

চোরদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন, দুটি ছেলের বয়সে কম। ফলে তাদের বিরুদ্ধে আমরা কোন আইনি ব্যবস্থা নিতে পারেনি। এ কারণে আমরা সমাজ সবার কাছে কিশোর দুটিকে দিয়েছিলাম।

পরদিন উপজেলা মহিউদ্দিন মার্কেটে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। এর ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অনেকেই আপলোড করে। এবিষয়ে তিনি জানান এঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin