সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনায় জেলা ছাত্রদলের পতাকা উত্তোলন বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

 

আন্দোলন সংগ্রাম ও ঐতিহ্যের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়েছে।

নেত্রকোনা জেলা ছাত্রদলের উদ্যোগে সকাল ৯টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী শুরু হয়।
সকাল ১০টা থেকেই জেলা ছাত্রদলের নেতৃত্ব প্রত্যাশী বিভিন্ন নেতার নেতৃত্বে ঢাক ঢোল বাজিয়ে ব্যানার ফেস্টুন সহকারে খন্ড খন্ড মিছিল নিয়ে আনন্দ বাজার বালুর মাঠে নেতাকর্মীরা জড়ো হয়। দুপুর ১২টায় আনন্দ বাজার বালুর মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি তৌফিক খান মিল্কী, সহ সভাপতি রায়হান ফারাস বাপ্পী, সহ সভাপতি সাখাওয়াত হোসেন হাইয়ুল, সহ সভাপতি শামছুল হুদা শামীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জিপু, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সাঈদ ইমরান, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান বর্ণাঢ্য আনন্দ র‌্যালির নেতৃত্ব দেন। র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বেলা ১টায় দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin