সোমবার, ১১ মে ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৪৯১ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি:

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার রহমান সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নেত্রকোনা সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, সহ-সভাপতি তৌফিক খান মিল্কি, সাখাওয়াত হোসেন হাইয়ুল ও শামসুল হুদা শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সাঈদ ইমরান, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান দোলন, সদস্য সচিব কালাম তালুকদার এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব মুত্তাকিম বিল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা সাম্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে সারাদেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা বন্ধের আহ্বান জানান তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin