সোমবার, ১১ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

ছাত্রনেতা ফারুক জিয়া সাইবার ফোর্স এর প্রতিষ্ঠাতা সভাপতি

বিশেষ প্রতিনিধ আঙ্গুর রহমান ভূঁইয়া
  • আপডেটের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৫৬০ বার পড়া হয়েছে

 

নেত্রকোণার মদন উপজেলার ছাত্রনেতা মোঃ ফারুক আহমেদ রকি মদন উপজেলা জিয়া সাইবার ফোর্স এর প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার (২২ অক্টোবর) নেত্রকোনা জেলা জিয়া সাইবার ফোর্স কমিটির সভাপতি হুমায়ূন আহমেদ অর্ক সাধারণ সম্পাদক চঞ্চল খান ইমন স্বাক্ষরিত ৫১ সদস্য আংশিক কমিটিতে তিনি সভাপতি নির্বাচিত হন।

মোঃ ফারুক আহমেদ রকি মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে আখাশ্রী গ্রামে জন্ম গ্রহণ করেন । দীর্ঘ এক দশকেরও বেশি শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতির সাথে জড়িত রয়েছেন।

১৮ই ডিসেম্বর ২০২২ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিস্ফোরক মামলা গেপ্তার হয়ে ১মাস ১৬ দিন জেল কেটে বের হন এবং ২৮ অক্টোবর ২০২৩ সালে বিএনপির মহাসমাবেশে গিয়ে ২৭ অক্টোবর রাতে ঢাকা মগবাজার এলাকার থেকে গেপ্তার হয়ে দীর্ঘ ৩মাস জেল কেটেও হাল ছাড়েননি । বর্তমানে মদন উপজেলা ০৭নং নায়েকপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ফারুক আহমেদ রকি।

ফারুক বলেন- অন-অফলাইনে জিয়া সাইবার ফোর্সের কাজ করে আওয়ামী ফ্যাসিবাদী গণমাধ্যমকে গলা চেপে ধরে তখন আমরা আমাদের জায়গা থেকে কাজ করার চেষ্টা করেছি । বৈষম্য বিরোধী ছাত্র- আন্দোলন চলাকালে শেখ হাসিনার স্বৈরচার সরকার ইন্টারনেট বন্ধ করে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণে দেশের মানুষকে জিম্মি করে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টায় তখনও আমরা ভিপিএন ও অন্যান্য সোর্স ব্যবহারে অনলাইন ও অফলাইনে বিভিন্ন তথ্য- জন সম্মুখে নিয়ে আসি।

নির্বাচন, ভোটাধিকার ও গণতান্ত্রিক সুশাসন বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin