রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  নেত্রকোণায় বর্ণাঢ্য  র‍্যালী ও আলোচনা সভা 

সিনিয়র রিপোর্টার এ কে  এম  আব্দুল্লাহ
  • আপডেটের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৩৮৬ বার পড়া হয়েছে

“নয় হিংসা, নয় প্রতিশোধ, প্রতিবাদেই হোক প্রতিরোধ” এই প্রতিপাদ্যে নেত্রকোণায় পালিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী।

দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেত্রকোনা জেলা শাখা আজ সোমবার সকাল ১১টায় জেলা শহরের ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ছোট বাজারস্থ দলীয় কার্যালয় সমবেত হয়। পরে দলীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কর্যালয় এসে আলোচনা সভায় মিলিত হয়।
নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্নার সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোণা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ উদ্দিন খান মিল্কী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এহসান, শরিফুল আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক কাউছার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জুয়েল মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরীসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা বলেন, স্বৈরাচারী খুনি হাসিনা সরকারের শাসনামলে দীর্ঘ ১৬ বছর যাবৎ আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি ধামকি ও পুলিশের বাধার কারণে আমরা
মুক্তভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে খুনি হাসিনা সরকারের পতনের পর আজ আমরা মুক্ত পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারছি। বক্তারা স্বেচ্ছাসেবক দলকে তৃণমূল পর্যায়ে আরো বেশী সু-সংগঠিত ও শক্তিশালী করে গড়ে তুলার জন্য সকল স্তরের নেতাকর্মীকে আন্তরিকতার সহিত কাজ করার উদাত্ত আহবান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin