রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে গৌরীপুরে সাংবাদিকদের স্মারকলিপি

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৪২৫ বার পড়া হয়েছে

 

(স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল)

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বুধবার (১৬ এপ্রিল) ময়মনসিংহ গৌরীপুরে সাংবাদিকদের সমাবেশ ও তথ্য  সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করে। স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসসএফ গৌরীপুর শাখা আয়োজিত সাংবাদিক সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন সাংবাদিক হলি সিয়াম শ্রাবণ। বক্তব্য রাখেন গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন সোহেল, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সহসভাপতি আব্দুল কাদির (বিডি২৪লাইভ), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান (আজকালের খবর), সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু (গৌরীপুর নিউজ), অর্থ সম্পাদক শামীম আলভী (মানবজমিন), কার্য্যনির্বাহী সদস্য শামীম আনোয়ার (ফুলতারা), সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ।
সাংবাদিক সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দেশে শিক্ষা সপ্তাহ, স্বাস্থ্য সপ্তাহ, কৃষি সপ্তাহ, মৎস্য সপ্তাহ, পুলিশ সপ্তাহ, পুষ্টি সপ্তাহ, আনসার সপ্তাহ, বিজিবি সপ্তাহ, চিকিৎসা সপ্তাহ, নৌ সপ্তাহ এবং হাতধোয়া পা ধোয়াসহ অগণিত সপ্তাহ এবং দিবস রয়েছে। যা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হলেও সাংবাদিকদের একটি মাত্র দিবস ৩ মে বিশ্বের অধিকাংশ দেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হলেও তা বাংলাদেশে হয় না। সাংবাদিকদের জন্য অধিক গুরুত্বপূর্ণ এ সপ্তাহটি ঢাকাসহ সারাদেশের জেলা উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন বিএমএসএফের আহ্বানে বিগত ৮ বছর ধরে উদযাপন করে আসছে।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, দেশ গঠনের ৫৪ বছরে সাংবাদিক সমাজকে নিজেদের দাবি এবং অধিকার নিশ্চিত করতে মাঠে আন্দোলন করতে হয়, যা বেমানান। সাংবাদিকতা এমনই একটি পেশা যারা নিজেদের রুটিরুজি-বেতন-ভাতা নিশ্চিত করতে, সাংবাদিকদের তালিকা প্রণয়ন করতে, সাংবাদিক নিয়োগ নীতিমালা কিংবা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য আজও মাঠে কাঁদছে তারা। অথচ কোনো সুরাহা নেই। গণমাধ্যম সপ্তাহের এ আয়োজনে আমরা কথা বলবো সাংবাদিকতা পেশার নানা সমস্যা, সম্ভাবনা এবং উত্তরণে করণীয় বিষয় নিয়ে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin