শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

জাতীয় সমবায় দিবস উপলক্ষে নেত্রকোণায় র্যালি ও আলোচনা সভা 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৪১৮ বার পড়া হয়েছে
 ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার নেত্রকোণায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের উদ্যোগে সকাল ১১টায় স্থানীয়  পাবলিক হলে জাতীয়  ও বিভাগীয় পতাকা উত্তোলনের মাধ্যমে  দিবসের  শুভসূচনা করা হয়। এ সময়  জেলা শহরে একটি  বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়।
 র্যালি শেষে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ফখরুজ্জামান জুয়েল,  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন, সমবায়ীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন দি নেত্রকোণা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম,  সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে  পুরস্কার বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin