নিমার্ণ কাজটি বাস্তবায়ন করছে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ময়মনসিংহ। ৭ কোটি ৩১ লাখ ৫৭ হাজার ৮৫০ টাকা ব্যয়ে এই ভবনের নিমার্ণ কাজ সম্পন্ন করবে ময়মনসিংহের ঠিকাদারী প্রতিষ্ঠান দেওয়ান এন্ড তাজ (জেভি)।
ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য তানজীর আহমেদ রাজীব, গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, মহিলা আওয়ামী লীগ নেত্রী রাবেয়া ইসলাম ডলি, শিউলী চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মাসুদ সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।