সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

ট্রাক চাপায় নিহত ১

বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূইয়া
  • আপডেটের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৩৮৯ বার পড়া হয়েছে

 

নেত্রকোনার মদন উপজেলায় ট্রাকের চাপায় রকি মিয়া(১৮)নামে একজন নিহত হয়েছে।

মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে মদন-খালিয়াজুরি সড়কের সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজের পাশে এ ঘটনা ঘটেছে। নিহত রকি মিয়া নেত্রকোনার আটপাড়া উপজেলার বাউশা গ্রামের সোনা মিয়ার ছেলে।
এ ঘটনায় বিজয় নামের এক ব্যাক্তি থানায় আটক রয়েছে।আটককৃত ব্যাক্তি ওই ট্রাক চালকের সহকারি বলে জানা গেছে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রকি মিয়া মদন বাজারের রফিক ডেকোরেশনের দোকানে কাজ করে। মঙ্গলবার রাতে কাজ শেষে কুলিয়াটি থেকে দোকানের দিকে যাচ্ছিল রকি মিয়া।

 

এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়।স্থানীয় লোকজন ট্রাকসহ তিনজনকে আটক করে, তারপর আহত রকি মিয়াকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক রকিকে মৃত ঘোষনা করেন।এই সময় আটককৃতদের দুইজন হাসপাতাল থেকে পালিয়ে যায়।

মদন থানার ওসি (তদন্ত) জাঙ্গীর আলম বলেন,নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুরতহাল রিপোর্ট করে নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেল্পার আটক রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin