সোমবার, ১১ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

ডন বস্কো কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৫২১ বার পড়া হয়েছে

 

(হৃদয় রায় সজীব)

 

নেত্রকোনার দুর্গাপুরে ডন বস্কো কলেজে সোমবার দিনব্যাপী বর্ণিল ও আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। প্রায় ১৬০০ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে কলেজ চত্বরে নানা আয়োজনে মুখরিত হয়ে উঠে পুরো দিনটি।

সকালে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা নাচ, গান ও অভিনয়ের মাধ্যমে বাঙালির ঐতিহ্য তুলে ধরেন।

শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত বৈশাখী স্টলগুলোতে ছিলো পান্তা-ইলিশ, পিঠা-পুলি ও নানা ঐতিহ্যবাহী বাঙালি খাবারের সম্ভার। এছাড়াও কলেজ মাঠে হা-ডু-ডু, গোল্লাছুট, ফুল টুক্কাসহ গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘বৈশাখী লটারি’, যেখানে বিজয়ীদের মাঝে বাইসাইকেল, রাইস কুকার, আয়রন, ছাতা ও স্কুল ব্যাগসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডন বস্কো কলেজের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেক। তিনি বলেন, “গুণগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে নিজস্ব সংস্কৃতির প্রতি ভালোবাসা ও অনুরাগ সৃষ্টি করতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেন এবং মত দেন যে, এ ধরনের উৎসব শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক, মানবিক ও সংস্কৃতিমনা নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

কলেজ ও স্কুল পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ফাদার পাওয়েল কোচিওলেক এ সফল আয়োজনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin