শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

তিন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪২৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
এর আগে সোমবার গৌরীপুরের শালীহর গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৪০ গ্রাম গাঁজা সহ তিন মাদকসেবীকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন  উপজেলার শালীহর গ্রামের সিদ্দিকের ছেলে  মোঃ জামাল (৩৬) ১ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা,  মৃত রজব আলীর ছেলে স্বপন মিয়া (৪০) ৫ মাস কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা ও সুরজ আলীর ছেলে মাসুদ মিয়া (৩৫) ৫ মাস কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন জব্দকৃত গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin