শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

তৃতীয় লিঙ্গ ও দুস্থ শীতার্তদের পাশে ড. লিটন

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ৪০৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শীতার্ত তৃতীয় লিঙ্গ ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামিউল আলম লিটন। তিনি নিজস্ব অর্থায়নে পাঁচ হাজার কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছেন। এই কর্মসূচীর অংশ হিসেবে শনিবার(২৯জানুয়ারি) গৌরীপুর প্রেসক্লাব চত্বরে তৃতীয় লিঙ্গ ও দুস্থদেরমাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ। অপ্রত্যাশিতভাবে কম্বল উপহার পেয়ে তৃতীয় লিঙ্গ ও দুস্থ মানুষের মুখে হাসি ফুটে উঠে।
তৃতীয় লিঙ্গের সভাপতি প্রিয়া বলেন, আমরা হিজড়া বলে অনেকেই আমাদের অন্য দৃষ্টিতে দেখে। তবে লিটন ভাই আমাদেও খোঁজ নিয়ে কম্বল উপহার দিয়েছেন। আমরা অনেক খুশি হয়েছি।
ড. সামীউল আলম লিটন বলেন, এই শীতে অসহায় ও দুস্থ মানুষদেও পাশে দাঁড়াতে ব্যক্তিগত উদ্যোগে পাঁচ হাজার কম্বল উপহার দেয়ার উদ্যোগ নিয়েছি। তারই ধারাবাহিকতায় তৃতীয় লিঙ্গ ও দুস্থদের মাঝে কম্বল উপহার দেয়া হয়েছে। কম্বল উপহার পেয়ে তাদেও মুখে যে হাসি ফুটে উঠেছে সেটাই আমার পরম পাওয়া।
গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদেও সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম.নূরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, সাংবাদিক মো. রইছ উদ্দিন, স্বজন সমাবেশের সভাপতি উপাদ্যক্ষ এমদাদুল হক, সাধারণ সম্পাদক প্রভাষক সেলিম আলরাজ, ডা. মোঃ আমানউল্লাহ, সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন, মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিউলী চৌধুরী।  এছাড়াও উক্ত অনুষ্ঠানে  বিভিন্ন শ্রেণী পেশার মানুষ  উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin