সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে  উপহার সামগ্রী বিতরণ 

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪১৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে সমাজসেবক মাহামুদুল হাসান সিদ্দীকী (সার্জেন্ট, বাংলাদেশ পুলিশ) এর ব্যাক্তিগত অর্থায়নে ও স্থানীয় সংগঠনের সহযোগিতায়  দৃষ্টিপ্রতিবন্ধীদের টিশার্ট ও শীতবস্ত্র উপহার দেয়া হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) বিকালে স্বেচ্ছাসেবী সংগঠন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ পৌর শাখার উদ্যোগে রেলওয়ে জংশনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার বিতরণ করা হয়।
গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু প্রধান অতিথি থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে উপহার তুলে দেন।গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোঃ ইয়াহিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলন খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, উপজেলা স্বজন সমাবেশের সভাপতি উপাধ্যক্ষ এমদাদুল হক, প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহামেদ প্রমুখ। শীতবস্ত্র পেয়ে সমাজসেবক মাহামুদুল হাসান সিদ্দীকী  ও এই সংগঠনের নেতা-কর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় দৃষ্টিপ্রতিবন্ধী এই মানুষ গুলো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin