রবিবার, ১০ মে ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

নির্বাচনে মাঠ পর্যায়ে সঠিক দায়িত্ব পালন করায় সাংবাদিকদের সম্মানে প্রীতিভোজ অথবা বসন্তের প্রথম দিনে গণমাধ্যম কর্মীদের মিলনমেলা

সুপক রঞ্জন উকিল
  • আপডেটের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

নির্বাচনে মাঠ পর্যায়ে ময়মনসিংহের গৌরীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী গণমাধ্যমকর্মীদের সম্মানে (১৪ ফেব্রুয়ারী) দুপুরে
আয়োজন করা হয় প্রীতিভোজ ও ফটোসেশানের। নির্বাচনের ব্যস্ত ও চ্যালেঞ্জপূর্ণ সময় পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করা সংবাদকর্মীদের সম্মান জানাতেই এ আয়োজন করা হয়।
গৌরীপুর প্রেসক্লাব-এর আহ্বায়ক মোঃ রইছ উদ্দিন এবং গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম-এর সভাপতি মোঃ শাহজাহান কবির হীরার আন্তরিক উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে আলোচকরা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের সময় নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও মাঠে থেকে তথ্য সংগ্রহ ও প্রচারে সাংবাদিকরা যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা প্রশংসনীয়।

প্রীতিভোজ ও ফটোসেশনের মধ্য দিয়ে সাংবাদিকদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্মানবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়। এ মিলনমেলা পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়কে শক্তিশালী করেছে। একতার বন্ধনে অটুট থাকুক সাংবাদিক সমাজের কলম। সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকুক তাদের অঙ্গীকার—এ প্রত্যাশায় অনুষ্ঠান শেষ হয়। দেশের সকল সংবাদকর্মীর প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও শুভকামনা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin