সোমবার, ১১ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা

সুপক রঞ্জন উকিল
  • আপডেটের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে রবিবার (১৫ ফেব্রুয়ারি ) ঐতিহ্যবাহী সূর্যবালা পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি আইন শৃঙ্খলা, মাদক, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি প্রতিরোধ কল্পে এলাকার নেতৃত্ব স্থানীয় ও গন্যমান্য ব্যাক্তি বর্গের উপস্থিতিতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় গৌরীপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং শহীদুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আলী আকবর আনিছ, গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য বদিউজ্জামাল মুক্তা।

এতে আরো বক্তব্য রাখেন গৌরীপুর কলেজের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনি, গৌরীপুর সরকারী কলেজের সাবেক ( ভিপি ) মাহাবুবুর রহমান শাহিন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের কর্মবিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম লিংকন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সাইদ সেলিম, গৌরীপুর পৌর ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদক আজহারুল ইসলাম আজহার, গৌরীপুর উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক কাজী এনামূল হক, পৌর কৃষক দলের ৮ নং ওয়ার্ডের সভাপতি মুজাহিদুল ইসলাম বাবুল, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাভাপতি নুরুজ্জামান সোহেল, গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিন আলম তাঁরা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈকত হোসেন নাজিম, সাবেক জিয়া পরিষদের নেতা ফারুক আহম্মেদ,

এলাকা বাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন সাইদুল ইসলাম খান পাঠান, প্রদীপ ঋষি প্রমুখ, এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ড এর বসবাসকারী স্থানীয় ব্যক্তিবর্গ।

আলোচনা সভার সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এলাকাবাসীর এ ধরনের কার্যকর ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহনের জন্য তিনি স্বাগত ও ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।
আলোচনায় বক্তারা যেকোনো মূল্যে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত গৌরিপুর গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin