বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কলমাকান্দায় বালতির পানিতে পড়ে প্রাণ গেল ১১মাস বয়সী শিশুর নেত্রকোনায় মুক্ত দিবস পালিত  নেত্রকোনায় ইমাম খতিব এবং উলামা মশায়েখগনের সাথে বিএনপি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপি প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  এবার অতীতের চেয়ে বেশি উন্নয়ন করব লুৎফুজ্জামান বাবর  নেত্রকোনা ৪ আসনে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বাবর বেগম জিয়ার রোগমুক্তির মিলাদ ও দোয়া এবং গনসংযোগ করেন। নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নেত্রকোণায় শরিফা আক্তার খুনের রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার আদালতে সোপর্দ

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ১৩১২ বার পড়া হয়েছে

নেত্রকোণা সদর উপজেলার কাংসা গ্রামের চাঞ্চল্যকর শরিফা আক্তার (৩০) হত্যার রহস্য উদ্ঘাটিত হয়েছে। গ্রেফতার করা হয়েছে হত্যাকারী সুভাষ মিয়াকে (৩২)। হত্যাকাণ্ডের তিনদিন পর সোমবার রাতে কাংসা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুভাষ গৃহবধূ শরিফাকে হত্যার দায় স্বীকার করেছে। সে বলেছে, পরকীয়া প্রেমের জেরে সে একাই তাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা সদরের সাজিউড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী রিপন মিয়ার স্ত্রী শরিফা আক্তার ছেলে-মেয়েকে নিয়ে কাংসা গ্রামে তার বাবার বাড়িতে থাকত।

এ দিকে হত্যাকারী সুভাষ মিয়ার বাড়িও কাংসা গ্রামে। সে শরিফার স্বামী রিপন মিয়ার বন্ধু। সুভাষ কাংসা বাজারে মোবাইল ব্যাংকিংয়ের দোকান পরিচালনা করে। পুলিশের তদন্তকারী দল জানায়, রিপন মিয়া সুভাষ মিয়ার কাছে তার স্ত্রীর জন্য মালয়েশিয়া থেকে টাকা-পয়সা পাঠাত। স্বামীর পাঠানো টাকা-পয়সা আনতে গিয়ে সুভাষ মিয়ার সঙ্গে শরিফার ঘনিষ্ট সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তা পরকীয়ায় গড়ায়।

সুভাষ তদন্তকারী দলের কাছে স্বীকার করেছে, শরিফা কিছুদিন ধরে তাকে বিয়ের চাপ দিচ্ছিল। কিন্তু ঘরে বউ ও সন্তান থাকায় সে বিয়ে করতে পারছিল না। আর এ কারণেই সে তাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে সে শরিফাকে গরু কাটার ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।

নেত্রকোণা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, আরও জিজ্ঞাসাবাদের পর সুভাষ মিয়াকে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin