
নেত্রকোণার আটপাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২১ আগস্ট) সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান, শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানটি আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী খায়রুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আঞ্জুর সঞ্চালনায় ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, আটপাড়া উপজেলা আওয়ামীলীগ,ছাত্রলীগ, যুবলীগ, ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
এ ছাড়াও ২১ আগস্ট প্রথম প্রহরে বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ আটপাড়া উপজেলা শাখা আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু চত্ত্বরে মোমবাতি প্রজ্বলন করে নিহতদের স্মরণ করা হয়৷