শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

নেত্রকোণার দুর্গাপুরে অন্যকে উদ্ধার করতে গিয়ে নিজেই বন্যার পানিতে ডুবে যুবক নিখোঁজ

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৫৭১ বার পড়া হয়েছে

নেত্রকোণায় দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে আক্কাস আলী (২৭) নামে এক যুবক নিখোঁজ হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের তেলাচী গ্রামে এ নিখোঁজের ঘটনা ঘটে। নিখোঁজ যুবক পৌর শহরের দশাল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্যায় চন্ডিগড় ইউনিয়নের তেলাচী গ্রামের আক্কাসের আত্মীয় আব্দুল বারেকের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে। খবর শুনে শুক্রবার বিকেলে আক্কাস লোকজন নিয়ে আব্দুল বারেকের বাড়ির দিকে রওনা হয়। পথে চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের সামনে বন্যার পানির প্রবল স্রোতে তার সাথে থাকা তিন জন সহ সে নিজে বন্যার পানিতে পড়ে যায়। এ সময় তিন জন সাঁতার কেটে উপরে উঠলেও ডুবে নিঁখোজ হয়ে যায় আক্কাস আলী। পরে স্থানীয়রা এসে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেয়।

দুর্গাপুর ফায়ার স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, শনিবার সকালে কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল আসবে। তারপর উদ্ধার কাজ শুরু হবে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin