শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

নেত্রকোণার দুর্গাপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৪৮২ বার পড়া হয়েছে

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় তায়িবা নামে পনেরো বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় কিশোরীর নানার বাড়ি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাকড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। তায়িবা একই উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামের শামীমের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, তায়িবা দেড়মাস আগে নানার বাড়ি মাকড়াইল গ্রামে বেড়াতে আসে। শনিবার সে রোজা ছিলো। ইফতারের আগে তার নানী তায়িবাকে ডাক দিলে তার কোন সাড়া শব্দ না পেলে রান্নাঘরে গিয়ে তায়িবার নানী দেখতে পায় ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচাঁনো তার নাতনীর ঝুলন্ত দেহ।

এ সময় সে ডাক-চিৎকার করলে আশপাশের লোক এসে তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে রাতে পুলিশ ঘটনাস্থলে আসে।

কিশোরীর মা রাজিয়া সুলতানা জানান, আমার মেয়ের অনেকদিন যাবত সারামুখে ব্রণ। এ বিষয়টা নিয়ে আমার মেয়ে অনেক দুশ্চিন্তায় ছিলো। অনেক ওধুধ লাগিয়েও তা ভালো হচ্ছিলো না।ঢাকায় গিয়ে ডাক্তার দেখানোর কথাও ছিলো। হয়তবা মেয়ের মুখের ব্রণ ভালো হচ্ছিলো না এই কারনেও আমার মেয়ে আত্মহত্যা করতে পারে।

দুর্গাপুর থানার ওসি মীর মাহাবুবুর রহমান জানান, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া কিশোরীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin