শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

নেত্রকোণার দুর্গাপুরে পাহাড়ি ঢলের পানিতে ডুবে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৪২১ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলায় টানা কয়েক দিনের বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ডুবে নিখোঁজ হয় আক্কাস আলী (২৬)।

গতকাল শুক্রবার (১৭ জুন) বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের তেলাচী গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবক পৌর শহরের দশাল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। আজ শনিবার দুপুরে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পরে আক্কাস আলীর লাশ উদ্ধার করে ডুবুরি দল।

স্থানীয়রা জানান,বন্যায় চন্ডিগড় ইউনিয়নের তেলাচী গ্রামের আক্কাসের আত্মীয় আব্দুল বারেক এর বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এ খবর শুনে গতকাল বিকেলে আক্কাস লোকজন নিয়ে আব্দুল বারেক এর বাড়ির দিকে রওনা হয়। পথে চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের সামনে বন্যার পানির প্রবল স্রোতে তাঁর সঙ্গে থাকা তিনজন পানির চক্করে পড়ে যায়। চারজনের মধ্যে তিনজন সাঁতার কেটে উপরে উঠলেও ডুবে নিখোঁজ হয়ে যায় আক্কাস আলী। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে অনেক খুঁজাখুঁজি পরও সন্ধান মিলেনি এরপর (১৮জুন) শনিবার সকালে ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করলে দীর্ঘ সময় উদ্ধার কার্যক্রম চালিয়ে দুপুরে লাশ উদ্ধার করে ডুবুরি দল।

এ ঘটনার বিষয়ে দুর্গাপুর ফায়ার স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন,ডুবুরিদল ১২০ মিনিট উদ্ধার কার্যক্রম চালিয়ে ঘটনা স্থল থেকে প্রায় ১৫০ গজ দূর থেকে লাশ উদ্ধার করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin