রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার টেঙ্গুরিতে খোকনের ইফতার মাহফিল, প্রধান অতিথি এমপি ড. হিলালী স্কুলে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ শিক্ষা অফিস জানে না নির্ধারিত ফিস তদন্তের আশ্বাস ইউএনও’র

নেত্রকোণার দুর্গাপুরে সতেরো লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি, থ্রীপিস ও প্রসাধনী জব্দ

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩৯৫ বার পড়া হয়েছে

নেত্রকোণা জেলার দুর্গাপুরে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অভিযানে প্রায় ১৭ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বিভিন্ন প্রকার উন্নতমানের থ্রী পিস ও হাইড্রোকিউন ক্রীম জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল ) বিকালে গণমাধ্যম কর্মীদের কাছে এক প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে এই তথ্য জানিয়েছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, বুধবার রাত ১১টার দিকে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বারমারী বিওপি হতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, পিএসসি এর নেতৃত্বে ১৬ সদস্যের একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে পরিত্যক্ত মালিকবিহীন অবস্থায় এই সামগ্রি জব্দ করে।

এ সময় সেখান থেকে ভারতীয় বেনারশি শাড়ি-৬৬ পিস, বিভিন্ন প্রকারের উন্নতমানের বুশিমন ও স্যানোষ্টার থ্রী পিস-৮১ পিস, জিপসী থ্রী পিস-১১৮পিস, ফ্যারারী থ্রী পিস-৮৮ পিস, সুতির থ্রী পিস-২২৮ পিস এবং হাইড্রোকিউনন ক্রীম-১১৬১ পিস জব্দ করা হয়।

এসব পন্যের সর্বমোট সিজার মূল্য-১৭,১৭,৭০০/-(সতের লক্ষ সতের হাজার সাতশত) টাকা। বিজ্ঞপ্তিতে জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করার কথা জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin