শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

নেত্রকোণার দূর্গাপুরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে আত্মপ্রকাশ করলো দূর্গাপুর সাংবাদিক সমিতি

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৪৭৫ বার পড়া হয়েছে

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা,সুন্দর সমাজ বিনির্মাণের অঙ্গীকার এবং দুঃস্থ সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নেত্রকোণার সুসঙ্গ দুর্গাপুরে যাত্রা শুরু করলো দুর্গাপুর সাংবাদিক সমিতি।

আজ সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার পৌর শহরের নগর কফি লাউঞ্জে কেক কেটে সংগঠনের শুভসূচনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। তিনি সংগঠনের সার্বিক সাফল্য কামনা করে বলেন,মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দুর্গাপুর সাংবাদিক সমিতি সেই ভূমিকায় অগ্রপথিক হোক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি কবি লোকান্ত শাওন বলেন, পত্র পত্রিকা এবং সাংবাদিকতার ইতিহাসে দুর্গাপুরের ইতিহাস অনেক প্রাচীন। সেই ধারাবাহিকতায় সমাজের সার্বিক উন্নয়নে কাজ করবে এই সংগঠন।

এ সময় অনুষ্ঠানের সভাপতি সজীম শাইন সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন,সমাজের সকল শ্রেণীপেশার মানুষদের জন্য দুর্গাপুর সাংবাদিক সমিতি কাজ করবে। এজন্য সবাইকে পাশে চাই।

আত্মপ্রকাশ অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ালী হাসান তালুকদার। এতে আরো উপস্থিত ছিলেন মাওলানা আলী ওসমান,মামুন রণবীর,রাজেশ গৌড়,মোরশেদ আলম,দেলোয়ার হোসেন তালুকদার,ফাতেমা আক্তার,নূর আলম,অন্তর হাজং সহ সমিতির সদস্যবৃন্দ।

আলোচনা শেষে দৈনিক আজকের আলোকিত সকাল প্রতিনিধি সজীম শাইনকে সভাপতি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি কলি হাসান ওয়ালীকে সাধারন সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট দূর্গাপুর সাংবাদিক সমিতির কমিটি গঠন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin