সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে
অভিনব কায়দায় জুতার ভিতর লুকিয়ে মাদক পাচারকালে নেত্রকোণার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ -দুর্গাপুর সড়কে অভিযান চালিয়ে ৪ হাজার ৭শত ৫০ পিছ ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেত্রকোণা জেলা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (৪ মে) সন্ধ্যায় সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোঃ নাজমুল হকের নেতৃত্বে একটি চৌকস টিম (৪ মে) বিকেলের দিকে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি  -দুর্গাপুর সড়কে চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় জুতার ভিতর লুকিয়ে মাদক পাচারকালে ৪ হাজার ৭শত ৫০পিছ ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ী সম্পর্কে মামা- ভাগ্নে। তারা হলেন, নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউন্দ গ্রামের মৃত ওসমান গনির ছেলে মোঃ হাবিবুর রহমান (৫৩) ও একই ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ রমজান আলী (৩২)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin