শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

নেত্রকোণার পূর্বধলায় ওমান ফেরৎ বিউটি নির্যাতিত দালাল চক্রের বিরুদ্ধে মামলা

ডেক্স রিপোর্টার
  • আপডেটের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০৩ বার পড়া হয়েছে

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার নারান্দিয়া গ্রামের সাইদুরের স্ত্রী বিউটির মানব পাচারকারী দালালের প্রলোভনে ওমানে আড়াই মাস অমানুষিক নির্যাতনের শিকার হয়ে অবশেষে সর্বস্ব্য হারিয়ে দালাল চক্রের ৬ সদস্যের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মানব পাচার ট্রাইব্যুনাল আইনে মামলা দায়ের করেছে।

মামলা সূত্রে জানা যায়,পূর্বধলা উপজেলার পাইলাটি গ্রামের ওমান প্রবাসী আব্দুর রহমানের স্ত্রী মেওয়া আক্তার, প্রতিবেশী কালাম, রাশিদ,হেলিম, মামুন দরিদ্র বিউটিকে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে ২ লক্ষ টাকার বিনিময়ে ওমানে পাঠায়। ওমান বিমান বন্দরে পৌছলে আব্দুর রহমান ভাল চাকুরীর প্রলোভন দেখিয়ে আরো ১ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
পরে বিউটিকে মানব পাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেয়। দীর্ঘ আড়াই মাস অমানুষিক নির্যাতনের শিকার হয়ে কৌশলে বিউটি এক বাংলাদেশীর সহযোগিতায় দেশে ফিরে আসে।


এ ব্যাপারে আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ বিচারক মামলাটি পূর্বধলা থানায় তদন্তের নির্দেশ দেন। তদন্তের পর পর্বধলা থানা পুলিশ সাক্ষ্য গ্রহন করে গত ২৪/০৮/২০২১ বিবাদীদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আসামী এখন পর্যন্ত গ্রেফতার হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin