শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

নেত্রকোণার পূর্বধলায় শাহারুল হত্যার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৫১১ বার পড়া হয়েছে

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় ঘাগরা ইউনিয়নের বহুলি গ্রামের নিহত শাহারুল সরকার হত্যার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে এলাকাবাসী।

নিহত শাহারুল সরকার ইউনিয়নের বহুলী গ্রামে মৃত মুসলেম উদ্দীন সরকারের ছেলে।

গতকাল বিকেলে বহুলী বাজারে ফাঁসি চাই, ফাঁসি চাই শ্লোগান দিতে দিতে মিছিলটি বহুলী বাজারে বিক্ষোভে রূপ নেয়।

এ মানববন্ধনে ও প্রতিবাদ মিছিলে এলাকার প্রায় ৩ শতাধিক মানুষ অংশ গ্রহণ করে।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার ঘাগড়া ইউনিয়নের বহুলী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শাহারুল সরকার নিহত হয়। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

ঘটনায় আহতদের পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শাহারুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পরে গত বুধবার (১ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহরুলের মৃত্যু হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin