শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

নেত্রকোণার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সমাবেশ 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৩৬০ বার পড়া হয়েছে
নেত্রকোণা জেলার পুর্বধলা উপজেলার ১১নং গোহালাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বুধবার বিকাল ৫টায় জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গনে বিশাল কর্মী সামাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফ আলী ফকিরের সভাপতিত্বে সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ সালাহ উদ্দিন (চাঁন মিয়ার)  সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নেত্রকোণা -৫ (পুর্বধলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুর্বধলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, জেলা আওয়ামীলীগের সদস্য এ টি এম ফয়জুর সিরাজ জুয়েল, যুগ্ন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক হাসিমা আক্তার বিরহী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, সহ- দপ্তর সম্পাদক এখলাছ উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হোসনে আরা লুৎফা, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান পাঠান শওকত প্রমুখ।
কর্মী সমাবেশে প্রধান অতিথি ওয়ারেসাত হোসেন বেলাল এম পি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামি জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে তৃনমুল পর্যায়ে দলকে আরও বেশি সু সংগঠিত করার উদাত্ত আহ্বান জানান।
এর আগে সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক কামালপুর কুমুদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত বিদ্যালয় ভবনের শুভ উদ্বোধন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin