রবিবার, ১০ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

নেত্রকোণায় অভ্যন্তরিন বোরো ধান ও চাল এবং গম সংগ্রহ -২০২৪ এর শুভ উদ্বোধন 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে

সারাদেশের ন্যায় নেত্রকোণায় অভ্যন্তরিন বোরো ধান ও চাল এবং গম সংগ্রহ -২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে ধান চাল ও গম সংগ্রহ অভিযান উদ্বোধন করেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
মঙ্গলবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভার্চুয়ালি খাদ্য মন্ত্রণালয় এ শুভ উদ্বোধনের আয়োজন করে।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ ইসমাইল হোসেন (এনডিসি) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে  সারা দেশের ১৪টি জেলার জেলা প্রশাসক, খাদ্য বিভাগ, কৃষি বিভাগ, মিল মালিক, কৃষক ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
নেত্রকোণা থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ও দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি এ কে এম আব্দুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, অটো হাস্কিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাজী এইচ আর খান পাঠান সাখি, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোয়েতাছেমুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেন, সরকার দেশে খাদ্য সয়ংসম্পূর্নতা অর্জন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কোন হয়রানি ছাড়াই কৃষকরা যেন তাদের উৎপাদিত ধান, গম ন্যায্যমূল্যে বিক্রি করতে পারে, সেজন্য স্থানীয় প্রশাসন, খাদ্য বিভাগ, কৃষি বিভাগ, মিল মালিক, ও ধান, চাল ব্যাবসায়ীসহ সকলের সহযোগিতায় ধান চাল সংগ্রহ অভিযান সফল করার আহবান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin