শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

নেত্রকোণায় আইএফআইসি ব্যাংক-এর ১৬৪তম শাখার শুভ উদ্বোধন

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৫২৩ বার পড়া হয়েছে

গারো পাহাড়ের পাদদেশে, প্রাকৃতিক সম্পদে ভরপুর, নৈসর্গিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি নেত্রকোণা জেলায় এই প্রথম আইএফআইসি ব্যাংক-এর শাখা উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার দুপুরে জেলা শহরের বারহাট্টা রোড¯’ নরসিংহ জিউর আখড়ার সামনের মঙ্গল সাহার নব নির্মিত ভবনে আইএফআইসি ব্যাংক-এর ১৬৪তম শাখার উদ্বোধন করা হয়।

নেত্রকোণা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে এ ব্যাংকের কার্যক্রম উদ্বোধন করেন।

আইএফআইসি ব্যাংক নেত্রকোণা জেলা শাখার ব্যাস্থাপক মোহাম্মদ কাউসার সুমনের সভাপতিত্বে ব্যাংকের রিলেসনশীপ অফিসার এস এম আসিফ ইশতিয়াক এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আই এফআইসি ব্যাংকের ময়মনসিংহ শাখার প্রধান শাখা ব্যাবস্থাপক ও এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেফায়েতুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলার বিশিষ্ট ব্যবসায়ী মঙ্গল চন্দ্র সাহাসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।

এ সময় বক্তারা আইএফআইসি ব্যাংক যাতে গ্রাহকদের সব ধরনের সেবা দিতে পারে তার জন্য ব্যাংকের সকল কর্মকর্তাদেরকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালনের আহবান জানান। পরিশেষে তারা এই ব্যাংকটির উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin