সোমবার, ১১ মে ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

নেত্রকোণায় ওলামা-মাশায়েখ, এতিম পেশাজীবি ও রাজনিতীবিদদের সম্মানে বিএনপি কেন্দ্রীয় নেতা ড্যানীর ইফতার মাহফিল

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে
(সিনিয়র রিপোর্টার এ কে এম আবদুল্লাহ)
পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনার ওলামা-মাশায়েখ, এতিম, পেশাজীবি ও রাজনিতীবিদদের সম্মানে বিএনপির কেন্দ্রীয় নেতা ড্যানীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ মার্চ) পুরসতন কালেক্টরেট মাঠ প্রাঙ্গনে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  জতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আরিফা জেসমিন নাহীন, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আমিনুল হক খান মুকুল, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খান রেজভী,  সাবেক সহ সভাপতি  ইমরান খান চৌধুরী, জেলা বিএনপি সাবেক সাংগঠিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা,  সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল আলম মারুফ, পৌর বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জাহিদুল আলমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ টি এম আব্দুল বারী ড্যানী তার বক্তব্যে বলেন, জুলাই আগষ্টে ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার মন্ত্রী এমপিরা
দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করার নানা ধরনের অপ তৎপরতা চালিয়ে যাচ্ছে। তিনি অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবী জানান।  পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা এবং তাদের দীর্ঘায়ু  কামনা করে বিষেশ  মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিন মাসুদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin