রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার টেঙ্গুরিতে খোকনের ইফতার মাহফিল, প্রধান অতিথি এমপি ড. হিলালী স্কুলে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ শিক্ষা অফিস জানে না নির্ধারিত ফিস তদন্তের আশ্বাস ইউএনও’র

নেত্রকোণায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৬৩৭ বার পড়া হয়েছে

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বরাদ্দকৃত ঘর পরিদর্শন ও করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ নিন্ম আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাল, ডাল, তেল ও লবন বিতরণ করেছেন। জেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায়
বৃহস্পতিবার বিকেল ৪টায় নেত্রকোণার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ
্রপুর আশ্রয়ণ প্রকল্পে এ ত্রাণ বিতরণ করা হয়।

নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে করোনা পরিস্থিতিতে কঠোর লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়া ক্ষতিগ্রস্থ ৩০টি পরিবারের হাতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি। মন্ত্রী পরে সদর উপজেলার বাংলা ইউনিয়নের কান্দুলিয়ায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সি, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মতিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, জেলা
দুর্যোগ ও ত্রান কর্মকর্তা শরফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সুব্রত সরকার, চল্লিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার ফকির, জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুস শহীদ, সদস্য সচিব আবু তাহের মিয়াসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin