বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

নেত্রকোণায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক নিয়ে আবার মাঠে জেলা ছাত্রলীগ

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৭৯০ বার পড়া হয়েছে
সারাদেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। একই সঙ্গে মৃত্যুর সংখ্যা এক দিনের রেকর্ড আরেক দিন ছাড়িয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে করোনা প্রতিরোধ করতে সচেতনা ও স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। এরই পরিপ্রেক্ষিতে মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে নেত্রকোণা জেলা ছাত্রলীগ।
আজ মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ও সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী নেত্রকোণা জেলা শহরের প্রধান সড়কে পথচারী ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন, জেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি রবিউল আউয়াল শাওন।
এসময় ছাত্রলীগ সভাপতি রবিউল আউয়াল শাওন তার নেতাকর্মীদের নিয়ে শহরের রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে সচেতনতা মূলক প্রচারণা করেন এবং মাস্ক বিহীন মানুষদের মাস্ক পড়িয়ে দেন ও যাদের পরনে মাস্ক ছিলো তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এতে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি রাকিব আহমেদ রাজীব, সহ- সভাপতি ফাইজুর রহমান সজীব, সহ-সভাপতি ফরহাদ হাসান শরীফ, সহ-সভাপতি আলিফ নাসেট অনি, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর ফারাস দোদুল, হাসিব ইবনে হান্নান রিদম, মোশারফ হোসেন মুশাহিদ, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহম্মেদ খান, রুমিত আয়াত সাহিদা, শুভ সরকার প্রমূখ।
মাস্ক বিতরণ কালে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওন বলেন, দেশের এমন পরিস্থিতিতে ‘করোনা প্রতিরোধ করতে মাস্ক পড়া জরুরি। সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতেই আমাদের এই কার্যক্রম।’
তিনি আরোও বলেন, করোনা ভাইরাস সংক্রমণের এই কঠিন সময় এড়াতে ‘আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সবাইকে মাস্ক পড়তে হবে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’ অপ্রয়োজনে কাউকে ঘরের বাহিরে বের না হওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin