সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

নেত্রকোণায় কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

প্রণব রায় রাজু
  • আপডেটের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

 

নেত্রকোণা কেন্দ্রীয় সমবায় সমিতি ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্টিত হয়েছে ।জেলা শহরের মোক্তারপাড়ায় ব্যাংকের নিজস্ব কার্যালয়ে ৮ জানুয়ারি বুধবার সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আব্দুল কদ্দুছ ফকির চেয়ার প্রতীকে ও মোঃ মুখলেছুর রহমান খান খসরু আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ।নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭২ জন। ভোটে আনারস প্রতীকের প্রার্থী মোঃ মুখলেছুর রহমান খান খসরু চেয়ারম্যান পদে নির্বাচিত হন ।
নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সমবায় পরিদর্শক বৃন্দ আল মামুন,আবু সাদাদ মোঃসায়েম খান, লাভলী বেগম,এ কে মঞ্জুরুল হক।

প্রার্থী, সকল সমবায়ি ভোটার ও ভোটকেন্দ্রের উপস্থিতজনদের সামনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন কমিশনার মোঃকামরুজ্জামান চৌধুরী।এ সময় নেত্রকোনা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর সভাপতি মোঃ আনোয়ার হোসেন, নির্বাহী কর্মকর্তা মোঃশাহজামাল শেখ উপস্থিত ছিলেন ।

ফলাফল ঘোষণার পর নেত্রকোণা কেন্দ্রীয় সমবায় সমিতি ব্যাংক লিমিটেড এর
নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মুখলেছুর রহমান খান খসরু বলেন,সমবায় ব্যাংকের বিভিন্ন জায়গা দখল মুক্ত করার চেষ্টা করবো ও সকল অনিয়ম,দুর্নীতি দূর করে সমবায়িদের উন্নয়নে কাজ করে যাবো। ব্যাংকের সকল উন্নয়ন কর্মকান্ডে সকলের সহযোগিতা কামনা করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin