মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত নেত্রকোনা তিলকখালী খাল খনন কাজে  নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক  গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার

নেত্রকোণায় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব/সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৩৯০ বার পড়া হয়েছে

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে আজ থেকে শুরু হয়েছে দু’দিনব্যাপী গারোদের ওয়ানগালা উৎসব।

গারোদের জন্য ওয়ানগালা প্রধান উৎসব। প্রতিবছর ধানশস্য ঘরে তোলার পর সূর্য দেবতাকে খুশি করতেই এই উৎসবের আয়োজন করে পাহাড়ি আদিবাসীরা।

আজ সকালে দুর্গাপুরের বিরিশিরি কালচারাল একাডেমির সভাপতি ও নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওয়ানগালা উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় মানু মজুমদার, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজং।

‘ওয়ানা’ শব্দের অর্থ হচ্ছে দেব-দেবীর দানের দ্রব্যসামগ্রী আর ‘গালা’ শব্দের অর্থ উৎসর্গ করা। এদের বিশ্বাস, দেবতা মিসি সালজংয়ের নির্দেশেই সূর্য বীজ থেকে চারার অঙ্কুরোদ্‌গম হয় ও তার পরিপক্বতা ঘটায়। তাই ফসল গ্রহণের আগে তাঁর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এ উৎসবে। একে নবান্ন বা ধন্যবাদের উৎসবও বলা হয়ে থাকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin