শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

নেত্রকোণায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২২ পালিত

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৪৭২ বার পড়া হয়েছে

“বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২২। দিবসটি উপলক্ষে র্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নেত্রকোণা জেলা কমিটির আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে রঙিন বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির।

পরে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো আদালত প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এতে সভাপতিত্ব করেন, জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির।

এ সময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, পুলিশ সুপার, সিভিল সার্জন, পৌর মেয়রসহ অন্যান্য অতিথিবৃন্দগণ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin