রবিবার, ১০ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

নেত্রকোণায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন নির্বাচন অনুষ্ঠিত

প্রণব রায় রাজু
  • আপডেটের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে

 

পেশাগত মানোন্নয়ন ,ন্যায়সংগত দাবি আদায় ও সক্রিয় ডিকেআইবি গঠনের লক্ষ্যে
০২ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন,বাংলাদেশ এর নেত্রকোণা জেলা নির্বাহী কমিটির নির্বাচন -২০২৪ । সকাল ০৯টা থেকে বিকেল ০৩ টা পর্যন্ত জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালকের প্রাঙ্গণ খামারবাড়ীতে এই
নির্বাচন অনুষ্ঠিত হয় ।নির্বাচনে ডি-এ‌্যাব মনোনীত মামুন -নুরু-মাহাবুব প্যানেল ও মো: আব্দুল হক -শফিকুল ইসলাম জামাল প্যানেল অংশগ্রহণ করে।

সভাপতি পদে আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম জামাল নির্বাচিত হন । ১৭ সদস্য বিশিষ্ট ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর নেত্রকোণা জেলা নির্বাহী কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি:কামাল উদ্দিন ফকির,যুগ্ম-সম্পাদক:মোঃসামিমুল ইসলাম খান মিশুক,সাংগঠনিক সম্পাদক:মোঃমাহাবুব খান , সহ-সাংগঠনিক সম্পাদক: মোজাম্মেল হক মিঠু, অর্থ সম্পাদক: মোঃমোসাহিদ উল্লাহ , দপ্তর সম্পাদক: মোঃশাহিনুর আলম , প্রচার-প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক: মো, আব্দুল আলীম , চাকুরী ও আইন বিষয়ক সম্পাদক: মো, আবুল কালাম আজাদ , শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: মোঃ দেলোয়ার হোসেন, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: রাজন মিয়া ,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক: মোঃ আজিজুর রহমান , মহিলা বিষয়ক সম্পাদক:
মোকতারা খানম , সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক: রুহুল আমীন ও নির্বাহী সদস্য মোঃশাহজাহান মিয়া ।

ভোট প্রদানে বাঁধা ও অনিয়মের অভিযোগে আব্দুল হক-জামাল প্যানেলের প্রার্থীরা বয়কট করলেও দিন শেষে নির্বাচন সুসম্পন্ন হয় বলে জানান রিটার্নিং অফিসার মো: শামছুল হক ও প্রিজাইডিং অফিসার রফিকুল ইসলাম সহ সহকারীবৃন্দ।

তিনি আরো বলেন , ডিপ্লোমাধারী মোট ভোটারের সংখ্যা ২৮২ জন । বৈধ বিনষ্ট বাতিল সহ ভোট পড়ে ২৩১ টি । প্রদত্ত সঠিক ভোট দেন ১৯১ জন ভোটার। নির্বাচনে সহযোগিতা করার জন্য রিটার্নিং অফিসার মো, শামছুল হক প্রার্থী ,ভোটার , পুলিশ সদস্য ও সেনাবাহিনীর সদস্যসহ উপস্থিত সকল কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ।

নির্বাচন পরিচালনা কমিটির অনুমতিক্রমে ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ , সেনাবাহিনী, সাংবাদিকসহ প্রার্থীদের সামনে সন্ধ্যায় নির্বাচনী ফলাফল ও নির্বাচিত বিজয়ী প্রতিনিধিদের নাম ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার রফিকুল ইসলাম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin