শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

নেত্রকোণায় ডিবির অভিযানে ২০ পিস ফেনসিডিলসহ আটক – ২

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫০৬ বার পড়া হয়েছে
নেত্রকোণা গোয়েন্দা (ডিবি) পুলিশ মঙ্গলবার গভীর রাতে পৌর এলাকার সাতপাইস্থ চাঁনখার মোড়ে অভিযান চালিয়ে ২০ পিস ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে, নেত্রকোণা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের বায়রাউড়া গ্রামের মোঃ ওয়ারেছ মিয়া ফারাসের পুত্র মোঃ অনুকুল ফারাস (৪৫) ও একই গ্রামের মোঃ রিয়াজ উদ্দিনের পুত্র মোঃ খায়রুল মিয়া (৩০)।
নেত্রকোণা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ই ফেব্রুয়ারী গভীর রাতে জেলা শহরের সাতপাইস্থ চাঁনখার মোড়ে অভিযান চালিয়ে ২০ পিস ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেছে যে তারা দির্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ফেনসিডিল এনে জেলা শহরে বিক্রি করে আসছিল। এ ব্যাপারে ডিবির এসআই উত্তম কুমার দাস বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
বুধবার আসামিদেরকে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin