শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

নেত্রকোণায় নবান্ন উৎসবে ব্যাস্ত সময় পার করছেন কৃষাণ- কৃষাণী

সোহেল মিয়া
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৪৫৪ বার পড়া হয়েছে
নবান্ন উৎসবে মেতেছে কৃষাণ-কৃষাণীরা। আধুনিকতার ছোঁয়া লেগেছে নেত্রকোণায় বোরো ধান সংগ্রহে। দিনমজুর সংকটে থাকায় বিপাকে কৃষকরা।স্বপ্নের ফসল ঘরে তুলতে দিনরাত পরিশ্রমে মরিয়া হয়ে পড়েছে কৃষাণ-কৃষাণীরা। কালবৈশাখী ঝড় ও ঘুর্নিঝড় অশনির  কবল থেকে ক্ষেতের পাঁকা ধান রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষক।আবহাওয়া খারাপ থাকায় চড়া দাম হাকাচ্চে দিনমজুর। তাই ভিন্ন ভিন্ন জেলা হতে মেশিন নিয়ে এসে ধান কাটামাড়াইয়ের কাজ চলছে পুরোদমে।জেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মৌসুমে জেলায়  এক লাখ ৮৪ হাজার ৫৭৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে এক লাখ ৪৯ হাজার ৭২০ হেক্টর উফশি, ৩৪ হাজার ৫৮৫ হেক্টরে হাইব্রিড ও ২৭০ হেক্টরে স্থানীয় জাত রয়েছে।উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭ লক্ষ ৭০ হাজার ৭০২ মেট্রিকটন।

ধান কাটামাড়াই মেশিনের মালিকের সঙ্গে কথা বললে,তিনি জানান, জেলা কৃষি অফিসের পরার্মশক্রমে প্রণোদনার ভিত্তিতে গত দুই বছর আগে হারবেস্টার কমবাইন্ড মেশিন ক্রয় করেছি। এখন পর্যন্ত মেশিনের টাকা পরিশোধ করতে পারিনি। কৃষকরা মেশিন দিয়ে ধান কাটামাড়াই করতে চায় না। কৃষকদের মাঝে সচেতনতার অভাব রয়েছে। বর্তমানে প্রতিবিঘা জমি আড়াই হাজার টাকায় কাটামাড়াই করা হচ্ছে। একটি মেশিন চালাতে চালকসহ ২ জন শ্রমিক লাগে। তাছাড়া তেলের দাম অনেক বেশি।

জেলা কৃষি অফিসার উপ- পরিচালক এফ এম মোবারক আলী জানান,কাটামাড়াই প্রায় শেষের দিকে । দিনমজুর নেই বললে চলে, উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির কৃষকরা এখন বর্গা দিয়ে চাষাবাদ করছে।সে কারণে দিনমজুর সংকট দেখা দিয়েছে। তবে মেশিনের সাহায্যে কাটামাড়াইয়ে অনেক সুবিধা রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin