সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

নেত্রকোণায় নেত্র বন্ধু ৯২ এর পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত

প্রণব রায় রাজু
  • আপডেটের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে

 

নেত্রকোণার এসএসসি ৯২ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন নেত্র বন্ধু ৯২ এর আয়োজনে পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি শুক্রবার নেত্রকোণায় নতুন জেলখানা সংলগ্ন বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে পুনর্মিলনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে সকাল দশটায় অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন ও স্বাগত বক্তব্য প্রদান করেন নেত্রকোণা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও নেত্র বন্ধু ৯২ এর আহ্বায়ক ডাঃ মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় সংগঠনের সদস্যগণ
উপস্থিত ছিলেন।এরপর প্রয়াত নেত্র বন্ধু ৯২ এর সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পুনর্মিলনী আয়োজক কমিটির সদস্য সচিব শফিউল আলম খানের সঞ্চালনায় দিনব্যাপী পরিচিতি পর্ব ও স্মৃতিচারণ মূলক বক্তব্য, সংগঠনের বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা, আড্ডা সহ নানা পর্ব শেষে সন্ধ্যায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে হয় আকর্ষণীয় রেফেল ড্র। পরে রাত দশটায় আহ্বায়কের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

৯২ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের এই মিলনমেলা হয়ে উঠেছিল স্মৃতিবিজড়িত এক আনন্দঘন উৎসব, বন্ধুত্বের বন্ধন কে দৃঢ় করার এক মহৎ প্রয়াস।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin