সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

নেত্রকোণায় নো হেলমেট,  নো ফুয়েল কার্যক্রম শুরু

এ কে  এম  আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৩৯৫ বার পড়া হয়েছে

নেত্রকোণায় নো হেলমেট, নো ফুয়েল” বা হেলমেট নাই, তো তেল নাই এর কার্যক্রম শুরু হয়েছে।

মোটরসাইকেল দূর্ঘটনা রোধ এবং হতাহতের পরিমাণ কমিয়ে আনার লক্ষে সরকার এই সিদ্ধান্ত গ্রহন করেছে। সরকারের এমন সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষে নেত্রকোণা জেলা পুলিশ বিভিন্ন পাম্পে সচেতনতা মূলক প্রচার অভিযান শুরু করেন।
রবিবার (১৯ মে) দুপুর দেড়টায় হোসেনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মোনাকো পেট্রোল পাম্পে এ প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ পিপিএম-সেবা।
তিনি মোটরসাইকেল চালক ও প্রতিটি পেট্রোল পাম্পের ম্যানেজার ও কর্মচারীদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়ন ও নিয়ম মেনে চলার আহবান জানান।
এসময় তিনি হেলমেট বিহীন তেল নিতে আসা চালকদের সচেতন করেন এবং সরকারের বেঁধে দেওয়া নিয়ম না মানলে তিন দিন পর থেকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার হুশিয়ারী উচ্চারণ করেন।
এ কার্যক্রমকে সফল করার জন্য ট্রাফিক পুলিশ ধারাবাহিকভাবে জেলা শহরে অভিযান পরিচালনা করবে বলেও উল্লেখ করেন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএম, ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin