শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

নেত্রকোণায় বাস ট্রাকের সংঘর্ষে নিহত ২ জন ২০ জন আহত

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৯৭৭ বার পড়া হয়েছে

নেত্রকোণা- ময়মনসিংহ সড়কের চল্লিশা এলাকায় আজ ভোরে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন বাসের চালক সবুজ মিয়া ও সুপারভাইজার সুহেল মিয়া। আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সোমবার ভোর সাড়ে ৬ টার দিকে চল্লিশা এলাকায় ঢাকা গামী ধান বোঝাই একটি ট্রাকের সাথে চট্রগ্রাম গামী যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের চালক ঘটনাস্থলেই ও সুপারভাইজারকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তাদের লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে রাখা আছে।

নেত্রকোণা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন মিয়া বলেন, আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকের ভেতরে আটকে থাকা এক জনকে উদ্ধারের চেষ্টা চলছে। ট্রাকটি অতিরিক্ত ধান বোঝাই থাকার কারণে উদ্ধার করতে সময় লাগছে। ময়মনসিংহ থেকে রেকার আনা হচ্ছে।

আশাকরি দ্রুত তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা যাবে।

নেত্রকোণা মডেল থানার এস আই জহুরুল ইসলাম দুই জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin