রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার টেঙ্গুরিতে খোকনের ইফতার মাহফিল, প্রধান অতিথি এমপি ড. হিলালী স্কুলে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ শিক্ষা অফিস জানে না নির্ধারিত ফিস তদন্তের আশ্বাস ইউএনও’র

নেত্রকোণায় বীর মুক্তিযোদ্ধা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম এর মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৫৬৩ বার পড়া হয়েছে

সফল স্বপ্নসারথি দেশের বিশিষ্ট ব্যবসায়ী, দেশের স্বনামধন্য বেসরকারী টেলিভিশন ‘যমুনা টিভি’ ও ‘দৈনিক যুগান্তর’র মালিক, যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে জেলা সদর পৌরসভা হলরুমে যুগান্তর স্বজন সমাবেশ ব্যানারে ১ মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে যুগান্তরের জেলা প্রতিনিধি কামাল হোসেনের সঞ্চালনায় এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাব সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জনউদ্যোগ নেত্রকোণার সম্মানিত ফেলো শ্যামলেন্দু পাল, প্যানেল মেয়র এস. এম মোহসীন আলম, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন শেখ সহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উপস্থিত বক্তারা সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের মাগফিরাত কামনা করেন তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

পরে যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin