রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার টেঙ্গুরিতে খোকনের ইফতার মাহফিল, প্রধান অতিথি এমপি ড. হিলালী স্কুলে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ শিক্ষা অফিস জানে না নির্ধারিত ফিস তদন্তের আশ্বাস ইউএনও’র

নেত্রকোণায় যুবলীগের শোক দিবস পালিত

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৫২৭ বার পড়া হয়েছে
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নেত্রকোণা সদর  উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়ন  যুবলীগের  উদ্যোগে রবিবার বিকাল ৪টায় হাজী ফয়েজ উদ্দিন আকন্দ  উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া মিলাদ মাহফিল ও হত-দরিদ্রদের মাঝে খাবার বিতরণ, পাঠাগার উদ্বোধন এবং  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত  হয়েছে ।
লক্ষীগঞ্জ  ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ কাজল মিয়ার সভাপতিত্বে সম্পাদক রুবেল সরকারের সঞ্চালনায় শোক দিবসের  আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের আহবায়ক সাব্বির খান প্রিন্স। বিশেষ  অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সুজন তালুকদার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন লক্ষীগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাক্তার আব্দুল খালেক আকন্দ, হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল হক তুহিন, জেলা ছাত্রলীগের  সাংগঠনিক সম্পাদক ঝিনুক খানসহ স্হানীয় আওয়ামীলীগ ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 অনুষ্ঠানে ১৫ই আগষ্টের সকল শহীদদের বিদেহী আত্মার  মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শেখ ফজলুল হক মনি পাঠাগারের উদ্বোধন,  দুস্থঃদের মাঝে খাবার বিতরণ ও বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin